তিনি জানান এ বছরের প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ পর্বের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল
এ প্রতিযোগিতায় ফিফা ০৭ এবং ওয়ারক্র্যাফট থ্রি ফ্রোজেন থ্রোন খেলায় অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে
দুই খেলায় বিজয়ী সেরা চার খেলোয়াড় ২৮ অক্টোবর বাংলাদেশের পক্ষে কোরিয়ায় অনুষ্ঠিত আইইএসএফ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে
চূড়ান্ত প্রতিযোগিতায় ওয়ারক্র্যাফট থ্রি ফ্রোজেন থ্রোন ও ফিফা অনলাইন টু খেলায় প্রতিযোগীরা অংশ নেবে
—নুরুন্নবী চৌধুরী
বাংলাদেশের তথ্যপ্রযুক্তিতে অবদান রাখতে চায় ডেল
দেশের তথ্যপ্রযুক্তির বাজার এগিয়ে নিলে ক্রেতাদের কাছে প্রযুক্তিপণ্য  সহজে পৌঁছাবে
বাংলাদেশের প্রযুক্তি বাজারকে এগিয়ে নেওয়ার জন্য ডেল সব ধরনের সহযোগিতা করবে
গতকাল বুধবার বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজারে ডেলের সর্ব্বোচ্চ প্রসার এবং বৃদ্ধি নিশ্চিতকরণের মাধ্যমে বিশেষ ভূমিকা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়
অনুষ্ঠানে বাজারে ডেলের নতুন প্রযুক্তিপণ্য এবং বাংলাদেশে ডেলের বিভিন্ন ক্ষেত্রে নানা কর্মসূচির কথা জানানো হয়
সাউথ এশিয়া ডেভেলপিং মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক ভারিন্দারজিত সিং জানান বাংলাদেশের বাজারে তথ্যপ্রযুক্তি বিকাশের জন্য ডেল সব ধরনের সহযোগিতা করবে
তথ্যপ্রযুক্তির বাজারকে এগিয়ে নেওয়ার জন্য সুদূরপ্রসারি বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে ডেল
তিনি বলেন দেশের কম্পিউটার মার্কেট বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ডেল বাংলাদেশে নিজস্ব অফিস স্থাপন করার পরিকল্পনা করেছে
শুধু প্রযুক্তির বাজারে ডেল অংশ নেবে না সঙ্গে সঙ্গে প্রযুক্তিনির্ভর মানবসম্পদ বৃদ্ধিতে ভূমিকা রাখার চেষ্টা করবে
ডেল বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিভিন্ন কর্মসূচি পালন করার কথা ঘোষণা দেয়
সম্মেলনে ডেলের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন
—তারিকুর রহমান খান
ওয়েবসাইটে চাকরির তথ্য
চাকরির বিভিন্ন তথ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে চাকরির খবর  নামের একটি ওয়েবসাইট
এতে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির খবর ও পত্রিকায় প্রকাশিত চাকরির খবরগুলো পাওয়া যাবে
—বিজ্ঞপ্তি
ছয়টি খাল উদ্ধারে শিগগিরই অভিযান
রাজধানী ও এর আশপাশের ছয়টি খাল উদ্ধারের কার্যক্রম আগামী মাসের মধ্যে শুরুর নির্দেশ দিয়েছে নদীর নাব্যতা রক্ষাসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স
খালগুলো হচ্ছে কাটাসুর কল্যাণপুর-ক কল্যাণপুর-গ শ্যামপুর রামচন্দ্রপুর ও হাজারীবাগ
গতকাল বুধবার সচিবালয়ে টাস্কফোর্সের প্রধান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়
বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন
বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন খালগুলো উদ্ধারের পর এর দুই পাশে হাঁটার রাস্তা নির্মাণ করা হবে
এগুলো যেন পুনরায় দখল না হয় তা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে স্থানীয় থানার ভরপ্রাপ্ত কর্মকর্তাদের ওসি
এতে তাঁরা ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
তিনি জানান সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা খালের সীমানা মানচিত্র সংগ্রহ করেছেন
মন্ত্রী বলেন রাজধানীর ১৩৮টি স্থান দিয়ে বর্জ্য নদীগুলোতে পড়ছে
ওয়াসাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ঢাকা সিটি করপোরেশনের সহায়তায় চিহ্নিত স্থানগুলো বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে
জাতীয় নদীরক্ষা কমিশন হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন নভেম্বরের মধ্যে এসব নদীর সীমানা পুনর্নির্ধারণে পিলার তৈরির কাজ শুরু হবে
প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির বলেন সুতিভোলা খালসহ বেশ কয়েকটি খাল ইতিমধ্যে উদ্ধার করেছি
আশা করছি এই ছয়টি খাল উদ্ধারের ক্ষেত্রেও আমরা সফল হব
খাল দখলকারী যে দলেরই হোক তিনি রেহাই পাবেন না
প্রতিমন্ত্রী আরও বলেন যাঁরা খাল দখল করেছেন তাঁরা নিজেরাই জানেন
আমরা বলতে চাই তাঁরা যেন অক্টোবরের মধ্যে নিজেদের স্থাপনা সরিয়ে নেন
এর আগে গত ৩ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কাটাসুর খাল রামচন্দ্রপুর খাল ও রায়েরবাজার খাল পরিদর্শনে গিয়ে টাস্কফোর্সের সদস্যরা সেগুলোর দুরবস্থা প্রত্যক্ষ করেন
ওই সময় টাস্কফোর্স স্থির করে রাজধানীর ৪৩টি খালের বিষয়ে পর্যায়ক্রমে কাজ করা যাবে
যেগুলোর অস্তিত্ব রয়েছে এবং দখল হয়ে গেছে সেগুলো দখলমুক্ত করা হবে
রমজান মাস শুরুর পর বিভিন্ন খালের ওপর জরিপকাজ চলে
প্রসঙ্গত প্রতিবছরই দফায় দফায় অভিযান চালানো হয় ঢাকার খালগুলোয় কিন্তু আবারও দখল হয়ে যায়
অভিযোগ রয়েছে বিভিন্ন সময়ে খালের দখলদারদের বিরুদ্ধে অভিযানে বেশির ভাগ ক্ষেত্রেই শুধু বস্তি টংঘর আর দুর্বল দখলদারদের স্থাপনা অপসারণ করা হয়
দখল হয়ে যাওয়া খালগুলোর মধ্যে বারবার উচ্ছেদ হয়েছে কল্যাণপুর প্রধান খাল এবং আগারগাঁও শ্যামলী কল্যাণপুর ব্রিজ ও বাংলা কলেজ অংশ
এ ছাড়া রয়েছে কাটাসুর খাল গুলশান-বনানী খালের ক্রসিং ও মাছ চাষের বাঁধ এলাকা জনপথ থেকে মান্ডা ব্রিজ পর্যন্ত সেগুনবাগিচা খাল পুরোনো বিমানবন্দর রানওয়ের উত্তর পাশ থেকে কচুক্ষেত সড়ক পর্যন্ত ইব্রাহীমপুর খাল প্রগতি সরণি থেকে সুতিটোলা পর্যন্ত শাহজাহানপুর খাল মান্ডা ও খিলগাঁও-বাসাবো খালের সংযোগস্থল থেকে নন্দীপাড়া সেতু পর্যন্ত জিরানী খাল এবং খিলগাঁও ফ্লাইওভার থেকে পূর্ব বাসাবো হয়ে মান্ডা খালের সংযোগ সড়ক পর্যন্ত খিলগাঁও-বাসাবো খাল
টঙ্গী ডাইভারশন সড়কে রেলওয়ে কালভার্ট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত বেগুনবাড়ি খালেও বারবার অভিযান হয়েছে
স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সেবা সংস্থার দায়িত্বশীল সূত্রমতে বিভিন্ন সময়ে খাল উদ্ধারে অভিযান চালানোর পর কোনো তদারকি না করায় আবার সেগুলো দখল হয়ে যায়
নারী এনজিওকর্মীসহ দুজনকে হত্যার অভিযোগ
রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে
নিহত ব্যক্তিরা হলেন এনজিওকর্মী খাদিজা আক্তার ওরফে নিশা ১৮ ও জেনারেটর ব্যবসায়ী মোসাব্বির হোসেন মুসা ৩৫
পুলিশ সূত্র জানায় খাদিজা আক্তার নিশা ২০৩/১ পুরোনো কচুক্ষেতের বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ভ্রাম্যমাণ শিশু নিবাসন-এর তত্ত্বাবধানকারী ছিলেন
তিনি ওই অফিসেই থাকতেন
গতকাল সকালে কাফরুল থানার পুলিশ অফিসের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাদিজার ঝুলন্ত লাশ উদ্ধার করে
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ সহকর্মী আমিরুল ইসলামকে আটক করেছে
মৃত খাদিজার খালা রুমা আক্তার অভিযোগ করেন এক বছর ধরে খাদিজাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন আমিরুল ইসলাম
খাদিজা এতে রাজি না হওয়ায় তাঁকে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়া হয়
এই প্রস্তাবও প্রত্যাখ্যান করেন খাদিজা
এতে ক্ষিপ্ত হয়ে আমিরুল তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন
ঘটনা তদন্তকারী কাফরুল থানার উপপরিদর্শক এসআই মোস্তাফিজুর রহমান জানান খাদিজার পরিবারের অভিযোগের ভিত্তিতে আমিরুলকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে
পুলিশ এই মৃত্যু রহস্যজনক বলে মনে করছে
খাদিজার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার টঙ্গীবাড়িয়ায়
তাঁর বাবার নাম মনিরুজ্জামান
আরেকটি হত্যার অভিযোগ গত মঙ্গলবার রাতে গুলশান থানার শাহজাদপুরে নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলার ছাদ থেকে পড়ে মারা যান জেনারেটর ব্যবসায়ী মোসাব্বির হোসেন মুসা ৩৫
নিহত মুসার পরিবারের অভিযোগ বন্ধুরা ছাদ থেকে ফেলে তাঁকে হত্যা করেছেন
পুলিশ ও নিহত মুসার পারিবারিক সূত্র জানায় মুসা সপরিবারে ১৪ শাহজাদপুরে থাকতেন
রাতে তিনি বন্ধুদের সঙ্গে নির্মাণাধীন কনফিডেন্স টাওয়ারের ছাদে আড্ডা দিচ্ছিলেন
একপর্যায়ে সেখান থেকে তিনি নিচে পড়ে মারা যান
ভগ্নিপতি আবদুল হান্নানের অভিযোগ মুসা প্রায়ই তাঁর বন্ধু জাকির মিন্টু পিপল ও তাজ আকবরের সঙ্গে সন্ধ্যার পর ওই ভবনে আড্ডা দিতেন
মঙ্গলবার রাতে আড্ডা দেওয়ার সময় বন্ধুরা তাঁকে ফেলে দিয়ে হত্যা করেন
গতকাল বুধবার রাতে গুলশান থানার ওসি কামালউদ্দিন প্রথম আলোকে বলেন এ ঘটনায় মামলা কিংবা কেউ গ্রেপ্তার হয়নি
ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদ
দুই প্রার্থী স্বাচিপের জয় ড্যাবের হাতে!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের স্বাচিপ সদস্যরা দুই প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন
স্বাচিবের সমর্থকেরা বলছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব যাকে সমর্থন করবে তাঁরই ডিন নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি
ডিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবিএম মকসুদুল আলম এবং ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ইসমাইল খান
প্রথমজন স্বাচিবের সদস্য দ্বিতীয়জন স্বাচিবের কেন্দ্রীয় কমিটির সদস্য
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে নির্বাচনে ছয়টি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজের এক হাজার ৩৮ জন শিক্ষক ভোট দেবেন
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ছাড়াও ময়মনসিংহ ফরিদপুর ও বরিশাল মেডিকেল কলেজে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে
প্রার্থী সম্পর্কে আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া বলেন স্বাচিপ ও স্বাধীনতার পক্ষের প্রার্থী এ বি এম মকসুদুল আলম
অন্য প্রার্থী সম্পর্কে তিনি বলেন যে কারও স্বাধীনভাবে নির্বাচন করার অধিকার আছে
গত বছর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিএমএ নির্বাচনের সময় স্বাচিপের মধ্যে উপদলীয় কোন্দল স্পষ্ট হয়ে ওঠে
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী দুটি উপদলের নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগসহ বিভিন্ন পদোন্নতি ও বদলির ক্ষেত্রে স্বাচিপের মধ্যকার বিরোধ প্রকাশ পেয়েছে
গতকাল চেষ্টা করেও স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি
ইসমাইল খান বলেন দলের সমর্থনেই তিনি প্রার্থী হয়েছেন
একই দাবি করেছেন মাকসুদুল আলম
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্বাচিব সমর্থক চিকিৎসক বলেছেন নির্বাচনে ড্যাব বড় ভূমিকা রাখবে
ড্যাবের মহাপরিচালক এ জেড এম জাহিদ হোসেন বলেন গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো প্রার্থীকে সাংগঠনিকভাবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়নি
কর্মশালায় শিক্ষামন্ত্রী
প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে আইন করা হবে
প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে প্রয়োজনে আইন করা হবে
এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন  আগামী বছর বিনা মূল্যে সব প্রতিবন্ধীকে তাদের ব্যবহারের উপযোগী বিশেষ পদ্ধতির বই দেওয়া হবে
গতকাল বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির নায়েম সেমিনার কক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন
শিক্ষা মন্ত্রণালয়ের টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট টিকিউআই-সেপ এই কর্মশালার আয়োজন করে
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্তকরণ শীর্ষক এই কর্মশালায় শিক্ষামন্ত্রী বলেন প্রতিবন্ধীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করে জাতীয় উন্নয়ন নিশ্চিত করা হবে
শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষানীতির আলোকে প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে
উদ্যোগের অংশ হিসেবে গতকালের কর্মশালাটি প্রথম আয়োজন করা হয়
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো নোমান উর রশিদ কর্মশালায় সভাপতিত্ব করেন
এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান অতিরিক্ত সচিব মো সিরাজুল ইসলাম টিকিউআই-সেপের পরিচালক নজরুল ইসলাম কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিতাই চন্দ্র সূত্রধর নায়েমের মহাপরিচালক অধ্যাপক শামসুর রহমান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন
